Times IT Student Cup 2026 – Football Tournament Team Registration
Times IT Student Cup 2026 – Football Tournament Team Registration
Times IT-এর পুরাতন ও নতুন শিক্ষার্থীদের নিয়ে Times IT Student Cup 2026 – Football Tournament এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
যারা আমাদের এই টুর্নামেন্টে এ অংশগ্রহণ করতে চান তারা নিজেদের টাইমস আইটি এর বন্ধু কিংবা ব্যাচমেটদের সাথে নিয়ে টীম তৈরি করে ফর্মটি বন্ধ হওয়ার আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
খেলার নিয়মসমূহ:
০১. প্রত্যেক দল নির্ধারিত সময়ের ২০ মিনিটের আগে মাঠে উপস্থিত থাকতে হবে।
০২. প্রতিটি দলে সর্বোচ্চ ৭ জন খেলোয়াড় (৫ জন মূল খেলোয়াড় + ২ জন বদলি) নিবন্ধন করা যাবে।
০৩. খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৪. লাল কার্ড প্রাপ্ত খেলোয়াড় ৫মিনিট খেলার বাইরে থাকতে হবে।
০৫. নকআউট ম্যাচ নির্ধারিত সময়ে ড্র হলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
০৬. আয়োজক কমিটি প্রয়োজনবোধে যেকোনো নিয়ম সংযোজন, সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
০৭. কোনো দল ভুয়া পরিচয়ে খেলোয়াড় খেলালে সেই দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।
০৮. একজন খেলোয়াড় একাধিক দলে অংশগ্রহণ করতে পারবে না।
০৯. প্রত্যেক খেলোয়াড়দের টাইমস আইটি কার্ড/সার্টিফিকেট খেলার মাঠে নিয়ে আসতে হবে। (ছবি গ্রহণযোগ্য)
১০. বদলি খেলোয়াড় শুধুমাত্র রেফারির অনুমতি নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে।
১১. টুর্নামেন্টের ফিক্সচার, সময়সূচি ও ফলাফল সম্পর্কে আয়োজক কমিটির ঘোষণাই চূড়ান্ত বলে গণ্য হবে।
১২. সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে Fair Play (ফেয়ার প্লে) নীতি অনুসরণ করতে হবে।
১৩. খেলা শুরুর আগে উভয় দলের অধিনায়কের উপস্থিতিতে টস অনুষ্ঠিত হবে।
১৪. ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় দলের উপস্থিতি বাধ্যতামূলক।
১৫. ম্যাচ শুরুর আগে উভয় দলের অধিনায়ক স্কোরশিটে স্বাক্ষর করবেন।
১৬. টুর্নামেন্ট নকআউট পদ্ধতিতে অনুষ্টিত হবে
১৭. প্রতিটি ম্যাচে নির্ধারিত ২৫ মিনিট করে খেলা চলবে এবং ৩ মিনিট বিরতি থাকবে।
☑️ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে আমাদের নির্ধারিত bKash নাম্বার: 01715919154 এ ৪০০টাকা রেজিস্ট্রেশন ফি বিকাশ সেন্ড মানি করুন।